Tuesday, June 12, 2018

নূরুল ঈযাহ - ফিতরের সদকা প্রসঙ্গে

ফিতরের সদকা প্রসঙ্গ:

সাদাকায়ে ফিতর ইদল ফিতরের দিন ফজরের উদয়ের সময় এমন স্বাধীন মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব হয়, যে বর্ষপূর্ণ না হলেও এমন নেসাব পরিমান মাল অথবা নিসাব পরিমান মালের মূল্যের মালিক হয় যা ব্যবসায়ের জন্য নয়, এবং তা তার নিজের ও তার পরিবারবর্গের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়। মৌলিক প্রয়োজন হলো যতটুকু হলে চলে ততটুকু, (অনুমানের উপর) ধরে নেওয়া না। কাজেই তার গৃহ, গৃহসামগ্রী, বস্ত্র, ঘোড়া, অস্ত্র ও খিদমতের গোলাম প্রয়োজনীয় বস্তু-এর তালিকাভুক্ত হবে। অতএব উক্ত ব্যক্তি নিজের পক্ষ হতে এবং নিজের দরিদ্র শিশু সন্তানের পক্ষ হতে সাদাকায়ে ফিতর আদায় করবে। আর যদি শিশুরা ধনী হয় তবে তাদের মাল হতে সাদাকায়ে ফিতর আদায় করবে এবং যাহির বর্ণনা অনুযায়ী দাদার উপর প্রপুত্রদের পক্ষ হতে সাদাকা দেয়া ওয়াজিব নয়। পছন্দনীয় উক্তি মতে বাবা না থাকা অবস্থায় অথবা বাবা ফকীর হওয়া অবস্থায় দাদার হুকুম বাবার মতো। নিজের খেদমতের জন্য রাখা গোলাম, মুদাব্বির গোলাম ও উম্মুল ওয়ালাদের পক্ষ হতে সাদাকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, যদিও তারা কাফির হয়। কিন্তু নিজের মাকতুব গোলাম, নিজের বালিগ সন্তান, নিজের স্ত্রী, শরীকী গোলাম এবং পলাতক গোলামের পক্ষ থেকে সাদাকায়ে ফিতর আদায় করা ওয়াজিব না, তবে পলাতক গোলাম ফিরে আসার পর (আদায় করবে)। অনুরূপ ছিনতাইকৃত গোলাম এবং বন্দী গোলামের হুকুম। (তারা ফিরে না আসা পর্যন্ত তাদের পক্ষ হতে সাদাকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে না)। সাদাকায়ে ফিতরের পরিমান হলো গম অথবা আটা অথবা ছাতু অর্ধ সা' (এক সের বার ছটাক)। অথবা খেজুর, কিসমিস ও যব এক সা' (তিন সের নয় ছটাক)। ইরাকী আট রিতলে এক সা' হয়। (উল্লিখিত বস্তুসমূহের পরিবর্তে তার) মূল্য প্রদান করা জায়িজ। আর মূল্য পরিশোধ করা উত্তম তার প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যাওয়ার সময়। কেননা, ফকীরের প্রয়োজন পূরণে এ মূল্যটি অতিশয় কার্যকরী। যদি সময়টি দুর্ভিক্ষের কাল হয় তবে দিরহামের পরিবর্তে গম, যব ও আহার্য বস্তু দান করাই উত্তম। সদাকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো ঈদের দিন প্রভাতের উদয়লগ্ন। সুতরাং প্রভাতের উদয়ের পূর্বে যে মারা যায় অথবা ফকীর হয়ে যায়, কিংবা প্রভাতের উদয়ের পরে ইসলামের দীক্ষিত হয়, অথবা ধনবান হয়, অথবা ভূমিষ্ট হয় তার উপর সাদাকায়ে ফিতর আবশ্যক হবে না। । ঈদগাহে গমনের পূর্বে সাদাকায়ে ফিতর দান করা মুস্তাহাব এবং তার পূর্বে ও পরে দান করাও জায়িজ, কিন্ত বিলম্ব করা মাকরূহ। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সাদাকায়ে ফিতর একজন ফকীরকে দান করবে। একজন ফকীরের অধিকের মধ্যে একটি ফিতরাকে বন্টন করা জায়িজ হওয়া সম্পর্কে মতভেদ আছে। বিশুদ্ধ মতে এক জামাতের উপর আবশ্যক এমন সাদাকায়ে ফিতর একই ব্যক্তিকে দিয়ে দেয়া জায়িজ।

আল্লাহই সঠিক পথের সৌভাগ্যদাতা

আরবী অংশ:

باب صدقة الفطر
تجب على حر مسلم مكلف مالك لنصاب أو قيمته وإن لم يحل عليه الحول عند طلوع فجر يوم الفطر ولم يكن للتجارة فارغ عن الدين وحاجته الأصلية وحوائج عياله والمعتبر فيها الكفاية لا التقدير وهي مسكنه وأثاثه وثيابه وفرسه وسلاحه وعبيده للخدمة فيخرجها عن نفسه وأولاده الصغار الفقراء وإن كانوا أغنياء يخرجها من مالهم ولا تجب على الجد في ظاهر الرواية واختير أن الجد كالأب عند فقده أو فقره وعن مماليكه للخدمة ومدبره وأم ولده ولو كفارا لا عن مكاتبه ولا عن ولده الكبير وزوجته وقن مشترك وآبق الأبعد عوده وكذا المغصوب والمأسور.
وهي نصف صاع من بر أو دقيقه أو صاع تمر أو زبيب أو شعير وهو ثمانية أرطال بالعراقي ويجوز دفع القيمة وهي أفضل عند وجدان ما يحتاجه لأنها أسرع لقضاء حاجة الفقير وإن كان زمن شدة فالحنطة والشعير وما يؤكل أفضل من الدراهم ووقت الوجوب عند طلوع فجر يوم الفطر فمن مات أو افتقر قبله أو أسلم أو اغتنى أو ولد بعده لا تلزمه.
ويستحب إخراجها قبل الخروج إلى المصلى وصح لو قدم أو أخر والتأخير مكروه ويدفع كل شخص فطرته لفقير واحد. واختلف في جواز تفريق فطرة واحدة على أكثر من فقير ويجوز دفع ما على جماعة لواحد على الصحيح والله الموفق للصواب.

No comments:

Post a Comment