Friday, July 28, 2017

উযুর বিবরণ - মা লা বুদ্দা মিনহু

দ্বিতীয় অধ্যায়: পবিত্রতার বর্ণনা

প্রথম পরিচ্ছেদ: উযুর বিবরণ

প্রশ্ন: কোন ইমামের মতে উজুর ফরয কয়টি ও কী কী? ইমামগণের ইখতিলাফসহ বর্ণনা কর।

উত্তর: ইমাম আবু হানীফা (রহ)-এর মতে উজুর ফরয ৪টি। যথা:

১) কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধৌত করা।
২) উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা।
৩) মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা।
৪) উভয় পা টাখনু সহ ধৌত করা।

উল্লেখ্য, যদি দাড়ি ঘন হয় তাহলে দাঁড়ির নিচে পানি পৌছানো ফরজ নয়, আর যদি এই চার অঙ্গের কোনো একটি নখ পরিমানও শুষ্ক থাকে তাহলে উজু সহীহ হবে না।

ইমাম শাফেঈ (রহ)-এর নিকট উজুর ফরয ৬টি। যথা:

উপরোক্ত প্রথম দুটি এবং (৩) মাথার যেকোনো অংশ মাসেহ করা (৪) উভয় পা টাখনু সহ ধৌত করা, (৫) নিয়ত করা ৬) তারতীব ঠিক রাখা।

ইমাম মালিক (রহ)-এর মতে উযুর ফরয ৭টি: উপরোক্ত প্রথম ২টি এবং
৩. সমস্ত মাথা মাসাহ করা
৪. উভয় পা টাখনুসহ ধৌত করা
৫. নিয়ত করা
৬. তারতীব ঠিক রাখা
৭. এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা

ইমাম আহমেদ (রহ)-এর নিকট উজুর ফরয ৯টি। যথা: উপরোক্ত ইমাম শাফেঈ (রহ) এর ২টি এবং
৩. সমস্ত মাথা মাসাহ করা
৪. উভয় পা টাখনুসহ ধৌত করা
৫.  নিয়ত করা
৬. তারতীব ঠিক রাখা
৭. বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া
৮. কুলি করা
৯. নাকে পানি দেয়া

অতএব, উক্ত সকল বিষয়ের উপর আমল করার মধ্যেই সাবধানতা নিহিত।

প্রশ্ন: সুন্নত তরীকায় উজু কিভাবে করতে হয়?

উত্তর: সুন্নত তরীকায় উজু করতে হলে ৯টি কাজ করা বাঞ্চনীয়। যথা:

১) উভয় হাত কব্জিসহ তিনবার ধৌত করা।
২) বিসমিল্লাহির রাহমানির রাহীম বলা
৩) তিনবার কুলি করা
৪) মিসওয়াক করা
৫) তিনবার নাকে পানি দেয়া ও নাক ঝাড়া
৬) সমস্ত মুখমন্ডল তিনবার ধৌত করা
৭) তিনবার উভয় হাত কনুইসহ ধৌত করা
৮) সমস্ত মাথা একবার মাসাহ করা এবং মাথার সাথে উভয় কানও মাসেহ করা।
৯) উভয় পা টাখনুসহ তিনবার ধৌত করা।


উৎস: মা লা বুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপথী (রহ), পৃষ্ঠা ৩৫-৩৬

No comments:

Post a Comment