(নূরুল ঈযাহ, শাইখ আবুল বারাকাত হাছান ইবন আম্মার বিন আবুল ইখলাস মিসরী কর্তৃক রচিত হানাফী ফিকহের প্রসিদ্ধ কিতাব)
উযু প্রসঙ্গ (الفضل في الوضوء) :
উযুর রুকন চারটি এবং এগুলো উযুর ফরয। এক, মুখমন্ডল ধৌত করা। দৈর্ঘ্যে (মুখমন্ডল) এর সীমা হলো কপালের সমতল অংশের শুরু (অর্থাৎ, চুলের গোড়া) হতে থুতনির নিচ পর্যন্ত এবং প্রস্থে উভয় কানের লতির (১৫) মধ্যবর্তী অংশ। দুই, কনুইসহ উভয় হাত ধৌত করা। তিন, গোড়ালীদ্বয়সহ উভয় পা ধৌত করা। চার, মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা। উযু করার কারণ ঐ সকল বস্তুকে বৈধ করা, যেগুলো কেবল উযুর মাধ্যমেই হালাল হয় (১৬) আর এটিই হলো উযুর পার্থিব লক্ষ্য। পক্ষান্তরে উযুর পারলৌকিক লক্ষ্য হলো মৃত্যুর পর পূণ্য হাসিল করা। উযু ওয়াজিব হওয়ার শর্ত হলো উযুকারী ব্যক্তি বুদ্ধিসম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, মুসলিম হওয়া, উযু করা যায় এ পরিমান পানি ব্যবহারের উপযুক্ত হওয়া ও হাদাছ (অর্থাৎ যে নাপাকীর কারণে উযু করা ওয়াজিব হয়, এরূপ নাপাকী) পাওয়া যায় এবং হায়য ও নিফাস না থাকা এবং সময় সংকীর্ণ না হওয়া। উযু সঠিক হওয়ার শর্ত তিনটি। সমস্ত ত্বকে পবিত্র পানি পৌছে যাওয়া, ঐ সকল বস্তু বন্ধ হয়ে যাওয়া যা উযুর বিপরীত, অর্থাৎ, হায়য, নিফাস ও হাদাস এবং এমন জিনিস অপসারিত হয়ে যাওয়া যা শরীর পর্যন্ত পানি পৌছাতে বাধা হয়, যেমন মোম ও চর্বি।
১৫. সুতরাং দাড়ি ও কানের মাঝখানে পশমহীন অংশ ধৌত করা ফরয
১৬. যেমন উযুবিহীন অবস্থায় সালাত হারাম ছিল। উযু করার মাধ্যমে তা নিজের জন্য হালাল করে নেয়া হয়েছে।
আরবী অংশ:
أركان الوضوء أربعة وهي فرائضه الأول غسل الوجه وحده طولا من مبدأ سطح الجبهة الى أسفل الذقن وحده عرضا ما بين شحمتي الأذنين والثاني غسل يديه مع مرفقيه والثالث غسل رجليه مع كعبيه والرابع مسح ربع رأسه سبب الوضوء وحكمه وسببه استباحة ما لا يحل إلا به وهو حكمه الدنيوي وحكمه الأخروي الثواب في الآخرة شروط وجوب الوضوء وشرط وجوبه العقل والبلوغ والاسلام وقدرة على استعمال الماء الكافي ووجود الحدث وعدم الحيض والنفاس وضيق الوقت شروط صحة الوضوء وشرط صحته ثلاثة عموم البشرة بالماء الطهور وانقطاع ما ينافيه من حيض ونفاس وحدث وزوال ما يمنع وصول الماء الى الجسد كشمع وشحم
No comments:
Post a Comment