Wednesday, October 26, 2016

নূরুল ঈযাহ - ইমামতের উপযুক্ততা ও কাতার বিন্যাস প্রসঙ্গ

(নূরুল ঈযাহ, শাইখ আবুল বারাকাত হাছান ইবন আম্মার বিন আবুল ইখলাস মিসরী কর্তৃক রচিত হানাফী ফিকহের প্রসিদ্ধ কিতাব)

(অধ্যায় নামায, পৃষ্ঠা: ৬২)

যদি উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ঘরের মালিক ও বেতনভুক্ত লোক এবং (ইসলামি খিলাফতের) কোনো ক্ষমতাসীন লোক উপস্থিত না থাকে তবে (উপস্থিতগণের মধ্যে) সবচেয়ে বড় আলিম ব্যক্তি (ইমামতের জন্য অধিকতর যোগ্য বলে গণ্য হবেন)। অতঃপর ঐ ব্যক্তি যিনি সবচেয়ে ভালো ক্বারী। অতঃপর ঐ ব্যক্তি যিনি সবচেয়ে তাকওয়াবান। অতঃপর ঐ ব্যক্তি যিনি সবচেয়ে প্রবীন। অতঃপর ঐ ব্যক্তি যিনি চরিত্রগত দিক দিয়ে সর্বোত্তম। অতঃপর ঐ ব্যক্তি যার চেহারা সুন্দর। অতঃপর ঐ ব্যক্তি যার বংশ সর্বাধিক অভিজাতপূর্ন। অতঃপর ঐ ব্যক্তি যার কণ্ঠ সুললিত। অতঃপর ঐ ব্যক্তি যার পোষাক সবচেয়ে পরিচ্ছন্ন। যদি তারা সকলে উক্ত গুনাবলীতে সমপর্যায়ের হন, তবে লটারি করবে অথবা কওম তাদের পছন্দমতো কাউকে ইমাম নিয়োগ করবে। কিন্তু তারা যদি মতবিরোধে জড়িয়ে পড়েন (৮৮) তবে যাকে তাদের অধিকাংশ লোক পছন্দ করেন তিনিই গ্রহণযোগ্য হবেন। যদি কওম এমন ব্যক্তিকে অগ্রগামী করেন যিনি সর্বোত্তম নন তবে তা সমীচিন হবে না। ক্রীতদাস, অন্ধ, জারজ সন্তান, মুর্খ-গ্রাম্য ব্যক্তি ও প্রকাশ্য পাপাচারী ও বিদআতকারী কোনো ব্যক্তির ইমামতি করা মাকরূহ। জামাত দীর্ঘ করা, নগ্নদের জামাত করা ও পৃথকভাবে নারীদের জামাত করাও মাকরূহ। কিন্তু স্ত্রীলোক যদি জামাত করেন, তবে তাদের ইমাম কাতারের মধ্যখানে দাড়াবেন (নগ্নদের মতো)। মুক্তাদী একজন হলে ইমামের ডান দিকে দাড়াবেন এবং একের অধিক হলে তারা পেছনে দাড়াবেন। প্রথমে পুরুষগণ সারিবদ্ধ হবেন, অতঃপর শিশুরা, অতঃপর নপুংসক, অতঃপর নারীগণ।

৮৮. তিন কারণে মুসল্লিদের মাঝে ইমাম সম্পর্কে মতপার্থক্য দেখা দিতে পারে। ১) ইমামের কোনো দোষ আছে, ফলে মুসল্লিগণ তাকে পছন্দ করেন না। যেমন, ইমামের ফাসেক কিংবা বিদআতী হওয়া।

আরবী অংশ:

فصل في الأحق بالإمامة وترتيب الصفوف من الأحق بها إذا لم يكن بين الحاضرين صاحب منزل ولا وظيفة ولا ذو سلطان فالأعلم أحق بالإمامة ثم الأقرأ ثم الأورع ثم الأسن ثم الأحسن خلقا ثم الأحسن وجها ثم الأشرف نسبا ثم الأحسن صوتا ثم الأنظف ثوبا فإن استووا يقرع أو الخيار إلى القوم فإن اختلفوا فالعبرة بما اختراه الأكثر وإن قدموا غير الأولى فقد أساءوا من تكره إمامتهم وكره إمامة العبد والأعمى والأعرابي وولد الزنا والجاهل والفاسق والمبتدع وتطويل الصلاة وجماعة العراة والنساء فإن فلعن يقف الإمام وسطهن كالعراة ترتيب الصفوف ويقف الواحد عن يمين الإمام والأكثر خلفه ويصف الرجال ثم الصبيان ثم الخناثى ثم النساء

No comments:

Post a Comment